সাতজন ফিরে পেলেন প্রার্থিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জে সাতজন সাধারণ কাউন্সিলর তাঁদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। হলফনামায় মামলার তথ্য গোপন করায় গত ৫ ডিসেম্বর যাচাই-বাছাইয়ের সময় উপজেলা রিটার্নিং কর্মকর্তা জি এম সাহাতাব উদ্দিন এই আটজন সাধারণ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেন।
পরদিন আটজনের মধ্যে সাতজন প্রার্থী রংপুর জেলা প্রশাসকের কাছে আপিল করেন। গত মঙ্গলবার বিকেলে শুনানি শেষে জেলা প্রশাসক রাহাত আনোয়ার তাঁদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। প্রতিদ্বন্দ্বিতায় বৈধতা ফিরে পাওয়া এসব প্রার্থী হলেন ১ নম্বর ওয়ার্ডের একরামুল হক, ২ নম্বর ওয়ার্ডের বাবলু মহন্ত, ৪ নম্বর ওয়ার্ডের নীলকান্ত পাইকার, ৫ নম্বর ওয়ার্ডের খোকন কুমার দাস, মিজানুর রহমান ও রফিকুল ইসলাম এবং ৭ নম্বর ওয়ার্ডের রুহুল আমিন।
তবে ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আকতারুজ্জামান তাঁর বাতিল হওয়া মনোনয়নপত্র ফিরে পেতে জেলা প্রশাসনের কাছে আপিল করেননি বলে জানা গেছে।