সাদা প্যানেলকে জয়ী করতে সমন্বয় পরিষদের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে আবদুর রহমান হাওলাদার ও সাধারণ সম্পাদক পদে আইয়ুবুর রহমানের নেতৃত্বাধীন সাদা প্যানেলকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ।
ক্ষমতাসীন আওয়ামী লীগ-সমর্থিত এই প্যানেলের পক্ষে গতকাল রাতে দলের ধানমন্ডি কার্যালয়ে বৈঠক করে সমন্বয় পরিষদ। সেখান থেকেই এই প্যানেলকে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়। আওয়ামী লীগের দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
আজ বুধবার ও কাল বৃহস্পতিবার ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে।
সমন্বয় পরিষদের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বিবৃতি দেওয়া আইনজীবীদের মধ্যে রয়েছেন বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আবদুল বাসেত মজুমদার, সাহারা খাতুন, সরদার মো. সুরুজ্জামান, আবু সাঈদ সাগর, সৈয়দ রেজাউর রহমান, ঢাকা বারের সাবেক সভাপতি আফসার উদ্দিন খান, গণতান্ত্রিক আইনজীবী পরিষদের শেখ আকতারুল আলম, বার কাউন্সিলের সদস্য জেড আই খান পান্না প্রমুখ।