সাফিয়া সভাপতি, মাহমুদা সাম্পাদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহিলা আওয়ামী লীগের সাফিয়া খাতুন ও মাহমুদা বেগম নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। প্রায় ১৪ বছর পর আওয়ামী লীগের সহযোগী সংগঠন মহিলা আওয়ামী লীগের নতুন নেতৃত্ব এল। সাফিয়া খাতুন বিগত কমিটির সহসভাপতি এবং মাহমুদা বেগম সাংগঠনিক সম্পাদক ছিলেন।
গতকাল শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে সংগঠনটির কাউন্সিল অধিবেশন শেষে কমিটির নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
২০০৩ সালের ১২ জুলাই মহিলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে আশরাফুন্নেছা মোশাররফকে সভাপতি ও ফজিলাতুন নেসা ইন্দিরাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। ২০০৯ সালে ইন্দিরা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক হলে পিনু খান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
আওয়ামী লীগের দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহিলা আওয়ামী লীগের সম্মেলনে ঢাকা মহানগর উত্তর মহিলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে সাবেক সাংসদ শাহিদা তারেখ (দিপ্তী) ও শবনম শিলা সাধারণ সম্পাদক এবং ঢাকা মহানগর দক্ষিণ মহিলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে সাবেরা বেগম ও সাধারণ সম্পাদক হিসেবে নার্গিস রহমান নির্বাচিত হন।