সাবেক সেনাপ্রধান মাহবুবুর রহমান সস্ত্রীক করোনায় আক্রান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাবেক সেনাপ্রধান মাহবুবুর রহমান
ফাইল ছবি

সাবেক সেনাপ্রধান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান ও তাঁর স্ত্রী আনারকলি ফরহাদ বানু নাগিনা আমিন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল সোমবার তাঁদের ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।

মাহবুবুর রহমান ও তাঁর স্ত্রীর করোনায় আক্রান্ত হওয়ার খবর প্রথম আলোকে নিশ্চিত করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আনারকলি ফরহাদ বানু নাগিনা আমিন মির্জা ফখরুল ইসলামের বড় বোন।

সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার পর মাহবুবুর রহমান বিএনপিতে যোগ দিয়ে দিনাজপুর-২ আসন থেকে সংসদ সদস্য হয়েছিলেন। তিনি বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য।

তবে দীর্ঘদিন ধরে তিনি দলে নিষ্ক্রিয়। বছর দুই আগে মাহবুবুর রহমান দলের স্থায়ী কমিটি থেকে অব্যাহতির আবেদন জানিয়েছিলেন। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত দল কোনো সিদ্ধান্ত প্রকাশ করেনি।