সাভারে জামায়াতের চার নেতা আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভার পৌর এলাকার সাইবার থেকে জামায়াতে ইসলামীর চার নেতাকে আটক করেছে পুলিশ। নাশকতার প্রস্তুতির সময় তাঁদের আটক করা হয়েছে বলে পুলিশ জানায়। এ সময় আটক ব্যক্তিদের কাছ থেকে একটি রিভলবার, ২৯ রাউন্ড গুলি ও দুটি ককটেল উদ্ধার করা হয়।
তবে আটক ব্যক্তিদের নাম-পরিচয় জানানো হয়নি। আগামীকাল রোববার সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।
সাভার মডেল থানার সহকারী পুলিশ সুপার রাসেল শেখ প্রথম আলোকে বলেন, আজ শনিবার রাত আটটার দিকে অভিযান চালিয়ে জামাতের চার নেতাকে আটক করা হয়েছে। এ সময় তাঁরা নাশকতার প্রস্তুতি নিচ্ছিলেন। তাঁদের সঙ্গে জড়িত আছেন আরও কয়েকজন। তাঁদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রাখা হয়েছে।