সারিয়াকান্দিতে মাঠে ফিরল বিএনপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার সারিয়াকান্দি পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী আলমগীর শাহী সুমনের ফাঁকা মাঠে গোল দেওয়া আর হচ্ছে না। উচ্চ আদালতের নির্দেশে প্রার্থিতা ফিরে পেয়ে এলাকায় এসেছেন বিএনপির প্রার্থী টিপু সুলতান।
রিটার্নিং কর্মকর্তা প্রত্যয় হাসান গতকাল মঙ্গলবার রাতে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করে প্রার্থিতা ফিরে পান আওয়ামী লীগের দুই বিদ্রোহী সাবেক পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আবদুল হামিদ সরদার ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুর রশিদ ফরাজী। তাঁরা দুজনই স্বতন্ত্র প্রার্থী।