১১ বছর পর মানিকগঞ্জের সিঙ্গাইর পৌর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে আবদুস সালাম খান সভাপতি এবং সাঈদুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
দলীয় সূত্রে জানা গেছে, সিঙ্গাইর পাইলট উচ্চবিদ্যালয় মাঠে গত মঙ্গলবার সম্মেলনের আয়োজন করা হয়। এর উদ্বোধন করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক দেওয়ান শফিউল আরেফিন। স্থানীয় সাংসদ ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক গাজী কামরুল হুদা প্রমুখ বক্তব্য দেন।
সভাপতি ও সাধারণ সম্পাদক পদে বেশ কয়েকজনের নাম শোনা গেলেও শেষ পর্যন্ত এ দুটি পদে দুজন করে চারজন প্রার্থী হন। গত মঙ্গলবার বিকেলে সম্মেলনের প্রথম পর্ব শেষ হওয়ার পর ভোট গ্রহণ শুরু হয়। এর আগ মুহূর্তে তবিবুর রহমান খান তাঁর প্রার্থিতা প্রত্যাহার করে নিলে আবদুস সালাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে দুজন প্রার্থীর মধ্যে সমঝোতা না হওয়ায় নির্বাচন হয়। এতে সিঙ্গাইর পৌর কাউন্সিলর মীর কায়সার আহম্মেদকে পরাজিত করে আবু সাঈদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
সর্বশেষ ২০০৩ সালে সিঙ্গাইর পৌর আওয়ামী লীগের সম্মেলন হয়েছিল।