সালাহ উদ্দিনকে উদ্ধারের দাবিতে চকরিয়ায় মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিখোঁজ বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদকে উদ্ধারের দাবিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া পৌর শহরের পুরোনো বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেই-কর্মীরা। গতকাল সোমবার বিকেলে এসব কর্মসূচি পালন করা হয়।
এ সময় বক্তারা বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে সালাহ উদ্দিন আহমদকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। তিনি কোথায় আছেন, তা খুঁজে বের করার দায়িত্বও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। সালাহ উদ্দিন আহমদকে অক্ষত অবস্থায় ফেরত দেওয়া না হলে সরকার পতনে কক্সবাজার থেকে দুর্বার আন্দোলন শুরু করা হবে।
মানববন্ধনে বক্তব্য দেন চকরিয়া পৌর বিএনপির আহ্বায়ক আবু তাহের চৌধুরী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এম মোবারক আলী, লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মদ, কাকারা ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক আবদুল হামিদ, চকরিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. নুরুদ্দোজা জনি, সালাহ উদ্দিন মুক্তি পরিষদের আহ্বায়ক আরিফুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাসান মাহমুদ প্রমুখ।