সাহারা খাতুন আইসিইউতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাহারা খাতুন। ফাইল ছবি
সাহারা খাতুন। ফাইল ছবি

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন গুরুতর অসুস্থ। আজ শুক্রবার সকালে তাঁকে আইসিইউতে নেওয়া হয়েছে।

বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে পড়েছেন সাহারা খাতুন। জ্বর, অ্যালার্জিসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ায় তাঁকে ২ জুন ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর অবস্থার উন্নতি হলে বেডে দেওয়া হয়েছিল। কিন্তু আবার অবস্থার অবনতি হলে আজ সকালে তাঁকে আইসিইউতে নেওয়া হয়।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া এ কথা জানিয়ে বলেন, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সকালে সাহারা খাতুনকে ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। তাঁর করোনা টেস্টে নেগেটিভ এসেছে। তাঁর লিভারে ইনফেকশন আছে। হার্টে পানি এসেছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন।