সিইসি সাবেক ছাত্রলীগ নেতা, জনতার মঞ্চের সংগঠক: নজরুল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) গঠনে জনমতের প্রতিফলন ঘটেনি। নবগঠিত ইসির পাঁচজনের মধ্যে তিনজনের নামই এসেছে তরীকত ফেডারেশন নামের একটি অখ্যাত সংগঠনের প্রস্তাব থেকে। তাহলে অনুসন্ধান কমিটি গঠনের কী প্রয়োজনীয়তা ছিল।
গতকাল শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী বন্ধু দল নামে একটি সংগঠনের এক আলোচনা সভায় নজরুল ইসলাম খান এসব কথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, বিএনপির সময়ে কে এম হাসানকে বর্তমান সরকারি দল মেনে নেয়নি। কারণ তিনি ৩২ বছর আগে বিএনপি করতেন বলে। আর বর্তমানে যাঁকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা, জনতার মঞ্চের অন্যতম সংগঠক। আজকের আওয়ামী লীগ সরকার এর কী জবাব দেবে?