সিনহা 'গায়ের জ্বালা' থেকে লিখেছেন : আইনমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইনমন্ত্রী আনিসুল হক। ফাইল ছবি
আইনমন্ত্রী আনিসুল হক। ফাইল ছবি

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা গায়ের জ্বালা থেকে পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখেছেন। তিনি বলেন, ‘এস কে সিনহার মনে দুঃখ থাকতে পারে। গায়ের জ্বালা থেকে তিনি (সিনহা) তাঁর বইয়ে পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখেছেন।’

আইনমন্ত্রী আজ শুক্রবার সকালে আখাউড়া রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

আনিসুল হক বিচারপতি এস কে সিনহাকে দুর্নীতিবাজ প্রধান বিচারপতি হিসেবে অভিহিত করে বলেন, ‘আমার মনে হয় এস কে সিনহার কথায় জনগণ বিভ্রান্ত হবে না।’

আইনমন্ত্রী ঢাকা থেকে ট্রেনে চড়ে সকাল সাড়ে ১০টায় আখাউড়া স্টেশনে এসে পৌঁছান।