সিপিবি-বাসদের যৌথ কর্মিসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় গতকাল শনিবার বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও সমাজতান্ত্রিক দল বাসদের যৌথ কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে। জেলা পরিষদ মিলনায়তনে গতকাল দুপুরে এ কর্মিসভা অনুষ্ঠিত হয়। জেলা সিপিবির সভাপতি জিন্নাতুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সিপিবির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য কমরেড সাজ্জাদ জহির চন্দন, বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড জাহেদুল হক, জেলা বাসদের আহ্বায়ক সাইফুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য বিকল্প শক্তি হিসেবে সিপিবি-বাসদের মতো বামপন্থী ও প্রগতিশীল রাজনৈতিক দলগুলোর কোনো বিকল্প নেই।