সিপিবিতে যোগদান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহেরপুরে ওয়ার্কার্স পার্টির নয় সদস্যের নির্বাহী কমিটির সাধারণ সম্পাদকসহ সাতজন এবং পার্টির ৩২ জন সভ্য (সদস্য) সিপিবিতে যোগদান করেছেন। গতকাল রোববার জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে সিপিবির কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড জালাল উদ্দিনের নেতৃত্বে ওই ৩৯ জন সিপিবিতে যোগ দেন। এ সময় সংবাদ সম্মেলনে জালাল উদ্দিন বলেন, ওয়ার্কার্স পার্টি সাম্রাজ্যবাদী লেজুড়বৃত্তির রাজনীতির সঙ্গে যুক্ত হওয়ায় দেশের শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াইসহ দলের মূল আদর্শ বিচ্যুত হয়েছে। তাই মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াইকে চালিয়ে নিতে তাঁরা সিপিবিতে যোগ দিয়েছেন।