প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কমরেড বুলবুল আহমদের বাসায় ডাকাতি ও প্রাণনাশের চেষ্টার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সিলেট জেলা কমিটি। গত বুধবার রাতে নগরের মির্জাজাঙ্গালে সিপিবির অস্থায়ী কার্যালয়ে সভা করে এই উদ্বেগ প্রকাশ করা হয়। এ ছাড়া কমরেড বুলবুলের পরিবারের সদস্যদের যথাযথ নিরাপত্তা নিশ্চিত করতেও প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়। কমরেড হাবিবুল ইসলামের সভাপতিত্বে সভায় কমরেড আনোয়ার হোসেন, কমরেড খায়রুল হাসান, কমরেড বীরেন্দ্র চন্দ্র দেব, কমরেড বি এইচ আবির, কমরেড গোলাম রাব্বি চৌধুরী বক্তব্য দেন।