সিপিবির কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) পঞ্চগড়ের বোদা উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন গতকাল শুক্রবার বোদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজ হলরুমে অনুষ্ঠিত হয়। দলটির উপজেলা শাখার সভাপতি যতীন্দ্রনাথ বর্মণের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা কমিটির সাধারণ সম্পাদক আশরাফুল আলম। উপজেলা কমিটির সাধারণ সম্পাদক নুর ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে দীপক কুমার দে, ওসমান গণি, হারুন-অর-রশিদ, বশিরুল ইসলাম, মনোরঞ্জন রায়, বেলাল হোসেন, উপজেলা ছাত্র ইউনিয়নের সভাপতি লিহাজউদ্দীন প্রমুখ বক্তৃতা করেন। দ্বিতীয় অধিবেশনে কমরেড দীপক কুমার দেবকে সভাপতি ও নুর ইসলামকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্যের বোদা উপজেলার নতুন কমিটি গঠন করা হয়।