প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) রাজবাড়ী জেলা শাখার অষ্টম সম্মেলন গত শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন শেষে আবদুস সামাদ মিয়াকে সভাপতি, বাবন চক্রবর্তীকে সাধারণ সম্পাদক ও সুকুমার সরকারকে সহকারী সাধারণ সম্পাদক করে ১১ সদস্যবিশিষ্ট নতুন জেলা কমিটি ঘোষণা করা হয়। রাজবাড়ী শহরের আজাদি ময়দানে সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য কমরেড লক্ষ্মী চক্রবর্তী। সম্মেলনে সভাপতিত্ব করেন সিপিবির রাজবাড়ী জেলা শাখার সদ্য বিদায়ী সভাপতি আবুল কালাম। উদ্বোধনী অনুষ্ঠানের পর শহরে একটি শোভাযাত্রা বের করা হয়। পরে রেলওয়ে হলে আলোচনা সভা ও মধ্যাহ্নভোজ শেষে কাউন্সিল পর্ব শুরু হয়।