সিপিবির কর্মিসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর পাংশা শহরের মাগুরাডাঙ্গীতে গতকাল শুক্রবার সকালে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কর্মিসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী জেলা সিপিবির সভাপতি আবদুস সামাদ মিয়া। সভাপতিত্ব করেন শহর শাখার সম্পাদক খন্দকার তোফাজ্জেল হোসেন। বক্তব্য দেন ইলিয়াস আলী খান, মান্নান আলী প্রমুখ। সভায় গ্যাসের বর্ধিত দাম প্রত্যাহারের দাবি এবং সিপিবি-বাসদ ও বাম মোর্চার উদ্যোগে জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশি নির্যাতনের প্রতিবাদ জানানো হয়।