সিপিবির জনসভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধা শহরের শহীদ মিনার চত্বরে সাত দফা দাবিতে গতকাল বৃহস্পতিবার জনসভা করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) জেলা শাখা। দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ২৫০ শয্যার হাসপাতাল, কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন, নদী ভাঙনরোধ, ব্রহ্মপুত্রের বালাসীঘাটে বাস, ট্রেন ও ফেরি চালু। এতে সভাপতিত্ব করেন জেলা সিপিবির সভাপতি মিহির ঘোষ। বক্তব্য দেন সিপিবির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য কাজী সাজ্জাদ জহির, কেন্দ্রীয় সদস্য আবদুল্লাহ আল কাফী, জেলা কমিটির সাবেক সভাপতি ওয়াজিউর রহমান, বর্তমান সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান প্রমুখ। জনসভায় সাঁওতালদের পক্ষ থেকে সংহতি জানিয়ে বক্তব্য দেন রিনা মাড্ডি। জনসভায় বক্তারা গ্যাস ও বিদ্যুতের দাম কমানোর দাবি জানান।