সিপিবির সমালোচনায় অর্থমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত l ফাইল ছবি
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত l ফাইল ছবি

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কড়া সমালোচনা করেছেন। তাঁর ভাষায়, ‘তারা ননসেন্স। কিছুই করে না।’ আজ বুধবার সচিবালয়ে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে এ কথা বলেন।

ব্যাংক খাতে অনিয়ম-দুর্নীতি বন্ধের দাবিতে সিপিবি আজ বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের কর্মসূচি নিয়েছিল। সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকেরা প্রসঙ্গটি তুলে অর্থমন্ত্রীর কাছে জানতে চান—‘নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বাংলাদেশ ব্যাংক অকার্যকর সংস্থা কি না, আপনি কি মনে করেন?’
জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘ব্যাংকিং নিয়ন্ত্রণে দুর্বলতা আছে, দ্যাটস অল। কিন্তু তাদের (সিপিবি) তো অ্যাক্সিসটেন্স নেই। তারা ননসেন্স। কিছুই করে না। দুই চারজন নেতা আছে, তাদের তো বাঁচতে হয়। বাঁচার জন্যই এগুলো...।’
তখন সাংবাদিকেরা বলেন, দুর্নীতির তথ্য তো আসছে। জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘হ্যাঁ আসছে। এগুলো নিয়ে প্রশ্ন হতে পারে। সে জন্য ঘেরাও হতে পারে... সেটা ছেলে খেলা।’