সিপিবির সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) পীরগঞ্জ উপজেলার শাখার দশম সম্মেলন ও দ্বিবার্ষিক নির্বাচন গতকাল মঙ্গলবার পীরগঞ্জ পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। পীরগঞ্জ ডাকবাংলো মাঠে সকালে সম্মেলনের উদ্বোধন করেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ। বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা সভাপতি সৈয়দ মেরাজুল হোসেন প্রমুখ। সম্মেলনের দ্বিতীয় পর্বে সৈয়দ মেরাজুল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত নির্বাচনে মনসুরুল আলম এবং আবু সায়েম যথাক্রমে সভাপতি ও সম্পাদক নির্বাচিত হন। সেখানে ২৩ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।