সিপিবির সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘সমাজতন্ত্রের লক্ষ্যে বিপ্লবী গণতান্ত্রিক পরিবর্তন সাধন করুন, দুই জোটের বাইরে বাম গণতান্ত্রিক বিকল্প রাজনৈতিক শক্তি সমাবেশ গড়ে তুলুন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টিকে (সিপিবি) শক্তিশালী করুন’—এ স্লোগান নিয়ে পটুয়াখালী জেলা সিপিবির নবম সম্মেলন হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টায় পুরাতন টাউন হলে এ সম্মেলন হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড মন্টু ঘোষ। এর আগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।