সিরাজ শিকদার স্মরণে খালেদার টুইট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ‘ক্ষমতার জন্য হত্যা’ বন্ধের আহ্বান জানিয়ে টুইটারে একটি বার্তা দিয়েছেন। আজ বুধবার বেলা ১টা ৪০ মিনিটের দিকে তিনি টুইট বার্তাটি দেন। বাংলা ও ইংরেজি উভয় ভাষাতে টুইট বার্তাটি প্রেরণ করা হয়। এ ছাড়া টুইট বার্তায় সিরাজ শিকদারের ছবিও দেওয়া হয়।
টুইট বার্তায় খালেদা জিয়া বলেন, ‘রাজনৈতিক বিশ্বাসের জন্য জানুয়ারি ২, ১৯৭৫ বিচারবহির্ভূত হত্যার শিকার হন দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা প্রকৌশলী সিরাজ শিকদার, যে বিচার আজও হয়নি।’
খালেদা জিয়া আরও বলেন, ‘শুধু ক্ষমতা স্থায়ী করতে ৭১-এর পর ভিন্নমতাবলম্বীদের হত্যা শুরু করে শাসকগোষ্ঠী, কিন্তু তাদের শেষ রক্ষা হয়নি। ক্ষমতার জন্য হত্যা বন্ধ হোক।’