সিরাজগঞ্জ-১ উপনির্বাচন: প্রথম ১৫ মিনিটে ভোট পড়েছে ১০টি

সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার সকালে বেড়ীপোটল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রেপ্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের কাজীপুরের বেড়ীপোটল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে উপনির্বাচনের ভোট গ্রহণ চলছে
প্রথম আলো

সিরাজগঞ্জ-১ (কাজীপুর ও সদর উপজেলার একাংশ) আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৮টায় উপজেলার কাজীপুর পৌরসভার বেড়ীপোটল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, ভোট গ্রহণ কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সংবাদমাধ্যমের কর্মীরা উপস্থিত হয়েছেন। কিন্তু ভোটারদের উপস্থিতি তখনো তেমন ছিল না।

এই কেন্দ্রে পুরুষ ও নারী ভোটারদের চারটি বুথে ৩০ জনের মতো ভোটারের উপস্থিতি লক্ষ করা যায়। খোঁজ নিয়ে জানা যায়, প্রথম ১৫ মিনিটে ছয়জন নারী ও চারজন পুরুষ ভোটার ভোট দিয়েছেন।

সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচনে ভোট দিচ্ছেন আওয়ামী লীগের প্রার্থী তানভীর শাকিল জয়
প্রথম আলো

প্রিসাইডিং অফিসার মোফাখখারুল ইসলাম বলেন, এই কেন্দ্রে মোট ভোটার ১ হাজার ৮০২ জন। এর মধ্যে নারী ৯৮৭ জন ও পুরুষ ৮৫৫ জন। এই আসন কাজীপুর উপজেলার একটি পৌরসভা ও ১২টি ইউনিয়ন এবং সদর উপজেলার পাঁচটি ইউনিয়ন নিয়ে গঠিত। ১৭১টি কেন্দ্রে ৩ লাখ ৬৪ হাজার ৭৬৪ জন ভোটারের ভোট দেওয়ার কথা রয়েছে। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৮৪ হাজার ১৪৯ জন ও পুরুষ ভোটার ১ লাখ ৮০ হাজার ৬১৫ জন।

জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আবুল হোসেন বলেন, সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে।