সিরাজগঞ্জে পরশু সকাল-সন্ধ্যা হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জামায়াত নেতা সাইদুর রহমান পুলিশের গুলিতে নিহত হওয়ার প্রতিবাদে পরশু বুধবার জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জেলা জামায়াতে ইসলামী।

জামায়াতে ইসলামীর সিরাজগঞ্জ জেলা শাখার সেক্রেটারি জাহিদুল ইসলাম হরতালের বিষয়টি নিশ্চিত করেছেন।

হরতালের সমর্থনে নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক করছেন কয়েকজন—এমন সংবাদের ভিত্তিতে বাখুয়া গ্রামে গতকাল রোববার বিকেল সাড়ে তিনটার দিকে অভিযান চালায় পুলিশ। এ সময় জামায়াত-বিএনপির নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করলে পুলিশও পাল্টা কয়েকটি গুলি চালায়। পরে সেখান থেকে গুলিবিদ্ধ অবস্থায় জামায়াত নেতা সাইদুর রহমানকে আটক করে পুলিশ। গুলিবিদ্ধ জামায়াত নেতাকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে গতকাল রাত দেড়টার দিকে তাঁর মৃত্যু হয়।