সিলেেট ছাত্রদলের কমিটি পুনর্গঠনের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে ছাত্রদলের নতুন কমিটি চার দিনব্যাপী কর্মসূচি ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে মাঠে ফের তৎপর হয়েছেন ওই কমিটিতে পদ না পাওয়া নেতা-কর্মীরা। গতকাল রোববার নগরের জিন্দাবাজার এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে তাঁরা কেন্দ্রের কাছে জেলা ও নগর কমিটি পুনর্গঠন করার দাবি জানান।
ছাত্রদল সূত্র জানায়, গত ১৮ সেপ্টেম্বর জেলা ও নগর কমিটি ভেঙে নতুন কমিটি ঘোষণা করে কেন্দ্র। কমিটি ঘোষণার সঙ্গে সঙ্গে পদ না পাওয়া ছাত্রদলের একাংশ বিক্ষোভ করে। সম্প্রতি নতুন দুই কমিটির উদ্যোগে নগরে ও উপজেলা সদরগুলোতে চার দিনব্যাপী প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করা হয়। নতুন কমিটির এ তৎপরতার বিরুদ্ধে পদ না পাওয়া নেতা-কর্মীরা গতকাল নগরে বিক্ষোভ মিছিল করেন। জেলা ছাত্রদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক শাকিল মুর্শেদ বলেন, অবৈধ এ কমিটি ভেঙে পুনর্গঠন না করা পর্যন্ত তাঁদের বিক্ষোভ চলবে।
জেলা ছাত্রদলের সভাপতি সাঈদ আহমদ এ তৎপরতাকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ দাবি করে গতকাল বলেন, চলমান সরকারবিরোধী আন্দোলনকে চাঙা করতে চার দিনব্যাপী নগরে ও উপজেলা সদরগুলোতে বিক্ষোভ মিছিল ও ছাত্র সমাবেশ করার কর্মসূচি নেওয়া হয়েছে। গতকাল বিকেলে নগরে মিছিল বের করার মধ্য দিয়ে এ কর্মসূচি শুরু হয়েছে।