সীতাকুণ্ডে সড়ক অবরোধ, টায়ারে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীর বিএমএ গেট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে সমাবেশ করছেন হরতালকারীরা। আজ রোববার সকাল আটটার দিকে এ সমাবেশ শুরু হয়।
এ ছাড়া সকাল সাতটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাদামবিবিরহাট এলাকায় টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন হরতাল-সমর্থকেরা।

সুপ্রিম কোর্টের জামে মসজিদের খতিব ও একাধিক বেসরকারি টেলিভিশন চ্যানেলের ধর্মীয় অনুষ্ঠানের উপস্থাপক মাওলানা নূরুল ইসলাম ফারুকীর হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে আজ ভোর ছয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত সারা দেশে হরতাল চলছে। বাংলাদেশ ইসলামী ফ্রন্টের (মতিন) ছাত্রসংগঠন ইসলামী ছাত্রসেনা এ হরতাল ডেকেছে।

সীতাকুণ্ড থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, টায়ারে জ্বালানো আগুন নেভানো হয়েছে। বিএমএ গেট এলাকায় হরতালকারীরা মহাসড়ক অবরোধ করে সমাবেশ করায় যান চলাচল ব্যাহত হয়।