সীতাকুণ্ডের চার বিএনপি নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডে উপজেলার বিএনপির চার নেতাকে গতকাল শনিবার সন্ধ্যায় গ্রেপ্তার করেছে পুলিশ। চট্টগ্রাম নগরের আকবর শাহ থানাধীন নিউ মনছুরাবাদ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সহিংসতার একাধিক মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, কুমিরা ইউনিয়নের বিএনপি নেতা আনোয়ারুল আজম, মোজাহের উদ্দিন, জয়নাল আবেদিন ও ছাত্রদল নেতা আওরঙ্গজেব।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান বলেন, গ্রেপ্তার চারজন আদালতে নিয়মিত হাজির হচ্ছেন কিনা যাচাই-বাছাই করা হচ্ছে। জামিন না থাকলে তাঁদের জেলহাজতে প্রেরণ করা হবে।