সু চির নোবেল প্রত্যাহারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেন বলেছেন, মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের ওপর বর্বর হত্যাযজ্ঞ চলছে। সেখানে মানবিক বিপর্যয় নেমে এসেছে। একজন বিবেকবান মানুষ হিসেবে সবার উচিত এসব বর্বর হত্যাযজ্ঞের প্রতিবাদ করা।

রোহিঙ্গাদের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে শাহাদাত হোসেন এ কথা বলেন। গতকাল মঙ্গলবার সকালে দলীয় কার্যালয় নাসিমন ভবনসংলগ্ন নুর আহমদ সড়কে চট্টগ্রাম নগর বিএনপি ও অঙ্গসংগঠন এই কর্মসূচির আয়োজন করে। এ সময় উপস্থিত ছিলেন নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম। কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সহসভাপতি ইদ্রিচ মিয়া, ড্যাব নেতা খুরশিদ জামিল, সাংবাদিক জাহিদুল করিম প্রমুখ।

শাহাদাত হোসেন আরও বলেন, মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের গণহত্যার দায়ে অং সান সু চির নোবেল প্রত্যাহার করতে হবে। রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দিয়ে তাদের নিরাপত্তা, খাদ্য, চিকিৎসা নিশ্চিত করার জন্য বাংলাদেশ সরকারসহ প্রতিবেশী রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানান তিনি।