প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রয়াত সাবেক মন্ত্রী ও সাংসদ সুরঞ্জিত সেনগুপ্তের সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন জয়া সেনগুপ্তা। তিনি সুরঞ্জিত সেনগুপ্তের সহধর্মিণী।
এ ছাড়া কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আঞ্জুম সুলতানাকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। গত নির্বাচনে এই সিটি করপোরেশনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন আঞ্জুমের বাবা আফজল খান এবং তিনি বিএনপির প্রার্থীর কাছে পরাজিত হয়েছিলেন। আঞ্জুম সুলতানা কুমিল্লা সিটি করপোরেশনের সদ্য শেষ হওয়া মেয়াদে প্যানেল মেয়র ছিলেন।
গতকাল রোববার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।