প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের ‘দ্বিবার্ষিক’ সম্মেলন স্থগিত করা হয়েছে। ১৮ বছর পর আজ শনিবার এই সম্মেলন হওয়ার কথা ছিল। সম্মেলনের প্রধান অতিথি দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম অসুস্থ থাকায় আজ সম্মেলন হবে না বলে জানা গেছে। জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল হুদা মুকুট বলেন, ‘প্রধান অতিথির শারীরিক অসুস্থতার কারণেই আজ সম্মেলন হবে না। আমরা এ বিষয়ে দলীয় সভানেত্রীর সঙ্গে দেখা করব। খুব শিগগিরই আরেকটি নতুন তারিখ করে আবার সম্মেলন হবে।’