প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপি ও জাতীয় পার্টির কোনো ভবিষ্যৎ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত। সাবেক এই রেলমন্ত্রী বলেন, দল দুটি দুয়েক বছরের মধ্যেই নিশ্চিহ্ন হয়ে যাবে। গতকাল শনিবার বিকেলে সুনামগঞ্জের দিরাই উপজেলা সদরে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন সুরঞ্জিত। এ সময় তিনি সম্প্রতি ভারতীয় উপমহাদেশে আল-কায়েদার শাখা গঠনের ঘোষণার প্রেক্ষাপটে বাংলাদেশে জঙ্গিবাদ প্রসঙ্গে কথা বলেন। সাংসদ অভিযোগ করে বলেন, বিএনপি ও জাতীয় পার্টিই দেশের উগ্র সাম্প্রদায়িক শক্তিকে পৃষ্ঠপোষকতা করছে। কিন্তু আওয়ামী লীগ এসব শক্তিকে ভয় পায় না।