সুরঞ্জিতের বক্তব্যকে 'মিথ্যা' বললেন ছাত্রলীগ সভাপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এইচ এম বদিউজ্জামান।
এইচ এম বদিউজ্জামান।

ছাত্রলীগের ‘কমিটি–বাণিজ্য’ নিয়ে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের মন্তব্যকে চ্যালেঞ্জ করেছেন দলটির ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এইচ এম বদিউজ্জামান।
আজ সোমবার সন্ধ্যায় ছাত্রলীগের দপ্তর সম্পাদক শেখ রাসেল স্বাক্ষরিত এক বিবৃতিতে এইচ এম বদিউজ্জামান ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনের আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের দেওয়া বক্তব্যকে প্রত্যাখ্যান করেন এবং তাঁর বক্তব্যকে অসত্য ও কল্পনাপ্রসূত বলে মন্তব্য করেন।
লতিফ সিদ্দিকী অবাঞ্ছিত নাগরিক নন: সুরঞ্জিতবদিউজ্জমান বলেন, ‘ছাত্রলীগের কমিটি নিয়ে তিনি যে অভিযোগ করেছেন, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। যেকোনো জায়গায় সব গণমাধ্যমের উপস্থিতিতে তাঁর সাথে বসতে চাই এবং তাকে প্রমাণ করতে হবে যে সিলেটের কমিটিতে বাণিজ্য হয়েছে নতুবা তাঁর বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি।’ তিনি আরও বলেন, ‘তিনি একজন প্রবীণ আওয়ামী লীগ নেতা, তিনি আমাদের নিকট শ্রদ্ধার পাত্র। তাঁর কাছ থেকে বাংলার ছাত্রসমাজ এ ধরনের বক্তব্য প্রত্যাশা করে না। তাঁর উচিত ছিল একটু ভেবেচিন্তে বক্তব্য প্রদান করা।’
সুরঞ্জিত সেনগুপ্ত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে আজ সোমবার এক আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছাত্রলীগের কমিটি বাণিজ্য নিয়ে তদন্ত কমিটি গঠনের আহ্বান জানান। তিনি বলেন, ‘শাহজালাল বিশ্ববিদ্যালয়ে নিহত সুমনের পরিবারকে আমি ব্যক্তিগতভাবে চিনি। তারা আজন্ম আওয়ামী লীগ পরিবার। তার পরও ছাত্রলীগের কেন্দ্র থেকে কীভাবে বলা হলো, তিনি ছাত্রলীগের কেউ নন? এ নিয়ে সিলেটবাসীর সঙ্গে আমারও কষ্ট। প্রধানমন্ত্রীকে বলব, সিলেটে লন্ডন-ফন্ডনের ব্যাপার আছে। আপনি ছাত্রলীগের কমিটি–বাণিজ্য নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করেন। যেটি আপনার কাছে থাকবে।'