সুলতান মনসুর সক্রিয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনীতির মাঠে আবারও সক্রিয় হওয়ার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর। গতকাল শুক্রবার বিকেলে সিলেট নগরের একটি রেস্তোরাঁয় মতবিনিময় করে সক্রিয়তার কথা জানান। সুলতান মনসুর বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে বুকে লালন করেই ‘আওয়ামী লীগার সুলতান মনসুর’ হিসেবেই তিনি রাজনীতিতে সক্রিয় থাকবেন। বর্তমান সরকারকে অবৈধ উল্লেখ করে সুলতান মনসুর বলেন, ‘৫ জানুয়ারির নির্বাচনের আইনগত বৈধতা থাকলেও এটা একটি সার্কাস মার্কা নির্বাচন ছিল। দেশের বেশির ভাগ মানুষ তাঁদের ভোট দেওয়ারই সুযোগ পাননি।’