সুশাসন প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হতে হবে জনগণকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, দেশে গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় সম্প্রীতির পরিবেশ সৃষ্টি করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। গতকাল শনিবার সিলেটে দিনব্যাপী আঞ্চলিক পরিকল্পনা সভায় বক্তৃতায় তিনি এ কথা বলেন।
বদিউল আলম মজুমদার বলেন, দেশের কোথাও আজ গণতন্ত্র নেই। জনগণের ব্যক্তিস্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে। গণতান্ত্রিক মূল্যবোধ মুখরোচক বাণী ছাড়া কিছুই নয়।
সুজন সিলেট জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আজিজ আহমদ সেলিমের সভাপতিত্বে নগরের নাইওরপুল এলাকার একটি রেস্তোরাঁর সম্মেলনকক্ষে সকাল থেকে দুপুর পর্যন্ত এই পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকারের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন সুজন সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক শাহ সাহেদা আখতার। বিগত বছরের বাস্তবায়িত বিভিন্ন কার্যক্রমের সংক্ষিপ্ত প্রতিবেদন উপস্থাপন করেন সুজনের সুনামগঞ্জ জেলা সমন্বয়কারী মো. আবদুল হালিম।