সুশীল সমাজের ৬০ জনকে আমন্ত্রণ জানানো হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ আবদুল্লাহ বলেছেন, সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে ৩১ জুলাই সংলাপ শুরু হবে। এ জন্য সুশীল সমাজের ৬০ জন প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হচ্ছে।

গতকাল রোববার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সচিব এসব কথা বলেন।

নির্বাচন কমিশন সচিব বলেন, সুশীল সমাজের প্রতিনিধিদের পাঠানোর জন্য চিঠি তৈরি হয়ে গেছে। দুই দিনের মধ্যে চিঠি পৌঁছে যাবে। বিভিন্নভাবে সমাজ ও রাষ্ট্রের কল্যাণে যাঁরা নিয়োজিত আছেন, এমন ব্যক্তিদের চিঠি দেওয়া হবে।