সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে প্রার্থীদের সঙ্গে মতবিনিময়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউনিয়ন পরিষদের (ইউপি) দ্বিতীয় ধাপের নির্বাচনে নীলফামারী সদর উপজেলার পাঁচটি ইউপির চেয়ারম্যান, সংরক্ষিত নারী সদস্য ও সাধারণ সদস্য পদের প্রার্থীদের সঙ্গে গতকাল সোমবার প্রশাসনের মতবিনিময় সভা হয়েছে। উপজেলা পরিষদের আয়োজনে জেলা শিল্পকলা মিলনায়তনে এ সভা হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাবেত আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জাকীর হোসেন।
বক্তারা পাঁচটি ইউপিতে সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনী আচরণবিধি অনুসরণে সবার সহযোগিতা কামনা করেন।