সুষ্ঠু ভোটের দাবি স্বতন্ত্র প্রার্থীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কাইতলা ইউনিয়নে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী সৈয়দ মো. খালেদ আশীষ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন। গতকাল রোববার দুপুর ১২টার দিকে কাইতলা বাজারের নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।
ইউনিয়নের ভোটকেন্দ্রগুলোতে ভোট কারচুপি হতে পারে, এমন শঙ্কা প্রকাশ করে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি এবং ইউনিয়নের ভোটকেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য নিয়োগের জন্য প্রশাসনের কাছে দাবি জানান খালেদ আশীষ।