সুষ্ঠু ভোট নিয়ে সংশয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুর সদর উপজেলার সিকদার মল্লিক ইউপিতে বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা ও প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ এনে সুষ্ঠু ভোট নিয়ে সংশয় প্রকাশ করেছেন দলটির চেয়ারম্যান পদপ্রার্থী সরদার কামরুজ্জামান চান। গতকাল দুপুরে পিরোজপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে কামরুজ্জামান নির্বাচনের আগে ইউপিতে বিজিবি ও র্যাব মোতায়েনেরও দাবি জানান।