সেই ইয়াসিন মিয়াকে ফেরানো হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে আলোচিত সাত খুনের ঘটনায় বহিষ্কার সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়াকে স্বপদে পুনর্বহাল করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় থানা আওয়ামী লীগের কার্যালয়ের কার্যকরী সভায় তাঁর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নেওয়া হয় বলে জানিয়েছেন থানা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান। এ সময় সাত খুন মামলার এজাহারভুক্ত অপর আসামি ও পরে অভিযোগপত্র থেকে অব্যাহতি পাওয়া থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিএনপির শতাধিক কর্মী নিয়ে আওয়ামী লীগে যোগদান করেন। মজিবর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক খোকন সাহা, সহসভাপতি রিয়াজ উদ্দিন প্রমুখ। মজিবর রহমান জানান, ইয়াসিন মিয়াকে তাঁর পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছিল।