সেই শিক্ষকের কাছে ক্ষমা চাইলেন যুবলীগ ও ছাত্রলীগ নেতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া সদর উপজেলার হাসানবাগ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আলমের কাছে ক্ষমা চেয়েছেন তাঁকে মারধরকারী যুবলীগ ও ছাত্রলীগের নেতারা। জেলা আওয়ামী লীগের নেতাদের মধ্যস্থতায় গতকাল বুধবার বিদ্যালয়ে এক সমঝোতা বৈঠকে ক্ষমা চান তাঁরা।

বিদ্যালয়ের শিক্ষক সূত্রে জানা যায়, স্থানীয় সাংসদ ও আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফেরনির্দেশে জেলা আওয়ামী লীগের নেতারা এ সমঝোতার উদ্যোগ নেন। গতকাল দুপুরে জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, জ্যেষ্ঠ সহসভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আজগর আলী ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আরব আলী বিদ্যালয়ে আসেন। আরও উপস্থিত হন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছায়েদুর রহমান, স্থানীয় আবদালপুর ইউপি চেয়ারম্যান ও আবদালপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী হায়দার প্রমুখ। বৈঠকের শুরুতেই আওয়ামী লীগের নেতারা প্রধান শিক্ষকের কাছে দুঃখ প্রকাশ করেন। যুবলীগের নেতা জিল্লুর রহমান, সাদ্দাম হোসেন, ছাত্রলীগের নেতা আনিসুর রহমানসহ অন্যদের ডেকে আনা হয়। তাঁদের সাবধান করে দেন আওয়ামী লীগের নেতারা। পরে তাঁদের নির্দেশে প্রধান শিক্ষকের হাত ধরে ক্ষমা চেয়ে নেন।