সেনবাগ উপজেলা পৌর ও কলেজ ছাত্রলীগের নতুন কমিটি
সম্মেলন ছাড়াই নোয়াখালীর সেনবাগ উপজেলা, পৌরসভা ও সেনবাগ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
গত সোমবার এসব কমিটির অনুমোদন দেওয়া হয়। তবে প্রকাশ করা হয় গতকাল মঙ্গলবার।
জেলা ছাত্রলীগের সভাপতি ইবনে ওয়াজিদ ইসলাম ও সাধারণ সম্পাদক মো. ফজলুল হকের যৌথ স্বাক্ষরে এসব কমিটির অনুমোদন দেওয়া হয়।
ঘোষিত কমিটিতে ইফতেখারুল আমিন ভূঁইয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি, ইমরান তারেক সাধারণ সম্পাদক; রাকিব হায়দার পৌরসভা ছাত্রলীগের সভাপতি, মইনুল ইসলাম সাধারণ সম্পাদক; সেনবাগ সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি শফি উদ্দিন আল-আফসার ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। আগামী এক বছরের জন্য এই কমিটি গঠন করা হয়েছে।
জানতে চাইলে সেনবাগ উপজেলা, পৌরসভা ও কলেজ ছাত্রলীগের নতুন কমিটির অনুমোদন দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ছাত্রলীগের সভাপতি ইবনে ওয়াজিদ ইসলাম। সম্মেলন ছাড়া নতুন কমিটি গঠনের বিষয়ে জানতে চাইলে একটু পরে ফোন করবেন বলে তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরে একাধিকবার ফোন করলেও তিনি সাড়া দেননি।