প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর সেনবাগ উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা ও নির্বাচনী আচারণবিধি-সংক্রান্ত এক মতবিনিময় সভা গতকাল রোববার অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন জেলার জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা মো. মনির হোসেন।
উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় গণমিলনায়তনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু হাসান ছিদ্দিক। এ সময় অন্যানের মধ্যে উপজেলা নির্বাচন কর্মকর্তা শহীদুল ইসলাম ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ উপস্থিত ছিলেন।
জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা মো. মনির হোসেন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানে প্রার্থীদের আশ্বাস দেন। পাশাপাশি নির্বাচনী আচারণবিধি মেনে চলতে প্রার্থীদের প্রতি আহ্বান জানান।
২৮ মে সেনবাগ উপজেলার নয়টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।