সেনা মোতায়েনের দাবি নিয়ে ইসিতে যাচ্ছে বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে সেনা মোতায়েনসহ তিন দাবি নিয়ে নির্বাচন কমিশনে যাচ্ছে বিএনপি। আজ দুপুরে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে যাওয়ার কথা রয়েছে।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান প্রথম আলোকে বলেছেন, সুষ্ঠু নির্বাচনের জন্য কয়েকটি দাবি নিয়ে আজ ইসিতে যাবে বিএনপির একটি প্রতিনিধিদল। এতে নেতৃত্ব দেবেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তাঁর সঙ্গে থাকবেন চেয়ারপারসনের দুই উপদেষ্টা আবুল খায়ের ভুঁইয়া ও আবদুস সালাম। তবে বিএনপি কী কী দাবি নিয়ে যাচ্ছে, সে বিষয়ে তিনি জানাননি।

এদিকে বিএনপির একটি সূত্র জানিয়েছে, মূলত তিনটি দাবি নিয়ে ইসিতে যাচ্ছে বিএনপি। এর মধ্যে তিনটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নির্বাচনে সেনা মোতায়েন, সব দলের জন্য সমান সুযোগ তৈরি এবং সরকার-সমর্থিতসহ অন্য প্রার্থীরা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছে কি না, তা খতিয়ে দেখা।