সেলিম ওসমানের গ্রেপ্তার চায় ওয়ার্কার্স পার্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগে জাতীয় পার্টির (জাপা) সাংসদ সেলিম ওসমানের পদত্যাগ ও গ্রেপ্তার দাবি করেছে সরকারের শরিক দল বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।
গতকাল শনিবার এক বিবৃতিতে দলটির সভাপতি রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা বলেন, সংবিধান অনুসারে সব ধর্মবিশ্বাসের চর্চার অধিকার আছে। সেই অধিকারের ওপর কারও অযাচিত হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়।
জাপা সংসদে বিরোধী দল হলেও একই সঙ্গে তারা ওয়ার্কার্স পার্টির মতো সরকারের শরিক দল।