নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ১০ ইউনিয়নে বিএনপির কমিটি গঠন করা হয়েছে। গতকাল শনিবার মেঘনাঘাট এলাকায় সংবাদ সম্মেলন করে উপজেলা বিএনপি এসব কমিটি গঠন করেছে।
দলীয় সূত্রে জানা গেছে, গতকাল বিকেল চারটার দিকে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে প্রতিটি ইউনিয়ন কমিটির ৭১ সদস্যের নাম যৌথভাবে ঘোষণা করেন উপজেলা বিএনপির সভাপতি খন্দকার আবু জাফর ও সাধারণ সম্পাদক আজহারুল মান্নান।
বিএনপির নেতা আবু জাফর ও আজহারুল মান্নানের ঘোষণা অনুযায়ী, উপজেলার সনমান্দী ইউনিয়নে রমজান সরকার ও আবুল হাসেম, কাঁচপুরে সেলিম হক ও মোমেন খান, মোগড়াপাড়ার কাজী নজরুল ইসলাম ও মাজাহারুল ইসলাম, শম্ভুপুরার জাহাঙ্গীর আলম ও শরিফুল ইসলাম, পিরোজপুরের সিরাজুল হক ও জয়নাল আবেদীন, নোয়াগাঁওয়ের ইজ্জত আলী ও কামরুজ্জামান, বারদীর আলী আজগর ও আবদুর রহমান, বৈদ্যের বাজার ইউনিয়নের তাজুল ইসলাম সরকার ও মোশারফ হোসেন, জামপুর ইউনিয়নের আল মুজাহিদ ও সানোয়ার হোসেন এবং সাদিপুর ইউনিয়নে কামরুজ্জামান ও আমির হোসেন যথাক্রমে সভপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।