সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি পায়নি বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৭ নভেম্বর ‘বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আজ শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির পূর্বঘোষিত সমাবেশ কর্মসূচি আছে। তবে গতকাল শুক্রবার রাত আটটা পর্যন্ত সমাবেশ করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অনুমতি পায়নি দলটি।
সমাবেশের অনুমতির জন্য গতকাল সন্ধ্যায় বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লা ও অর্থ সম্পাদক আবদুস সালাম ডিএমপি কার্যালয়ে যান। কিন্তু অনুমতি না পেয়ে তাঁরা ফিরে যান।
রাত আটটায় বরকত উল্লা প্রথম আলোকে বলেন, তখন পর্যন্ত সমাবেশের অনুমতি পাননি। তবে তাঁরা অপেক্ষা করছেন। অনুমতি না পেলে সমাবেশ হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত পরে জানানো হবে।