সোহরাওয়ার্দীতে শ্রমিক দলের সমাবেশ আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মে দিবস উপলক্ষে আজ রোববার বেলা দুইটায় সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক সমাবেশ করবে বিএনপির শ্রমিক সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দল। এতে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।
বিএনপির সূত্রে জানা গেছে, সন্ধ্যার আগেই সমাবেশ শেষ করাসহ ২৪টি শর্তে পুলিশ সমাবেশের অনুমতি দিয়েছে। গতকাল শনিবার সমাবেশের মঞ্চ প্রস্তুতির কাজ দেখতে যান বিএনপির জ্যেষ্ঠ নেতা আবদুল্লাহ আল নোমান, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন। এক বিজ্ঞপ্তিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ শ্রমজীবীদের যথাসময়ে সোহরাওয়ার্দী উদ্যানে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।