সোহরাওয়ার্দীতে সমাবেশের অনুমতি পেয়েছে বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পয়লা মে শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যোনে সমাবেশ করার অনুমতি পেয়েছে বিএনপি। সমাবেশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ভাষণ দেওয়ার কথা রয়েছে।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ প্রথম আলোকে এ কথা জানিয়েছেন। তিনি বলেন, অন্যান্য সময় যে ধরনের শর্ত দেওয়া হয় সেই শর্তই দেওয়া হয়েছে। অতিরিক্ত কোনো শর্তারোপ করা হয়নি। তিনি বলেন, দুপুর ২টা থেকে সমাবেশ শুরু হবে। সন্ধ্যার আগেই তা শেষ হবে।
জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম ও জনসংযোগ) মারুফ হোসেন সরদার বলেছেন, শর্তসাপেক্ষে বিএনপিকে সমাবেশ করার অনুমতি দিয়েছে পুলিশ।