সোহরাওয়ার্দীতে ৭ মার্চ আ.লীগের জনসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ৭ মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ স্মরণে জনসভা করবে আওয়ামী লীগ। ওই দিন বেলা তিনটায় এই জনসভা অনুষ্ঠিত হবে। আজ বুধবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে জনসভা সফল করতে প্রস্তুতি সভাও করেছে দলটি।

সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি বলেন, ৭ মার্চের জনসভায় রেকর্ডসংখ্যক মানুষ উপস্থিত হবে। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সবাইকে এই জনসভা সফল করারও আহ্বান জানান তিনি।

জনসভা সফল করতে আগামী ৪ ও ৫ মার্চ সহযোগী সংগঠনগুলোর সঙ্গে যৌথসভা এবং ৬ মার্চ ঢাকা মহানগর আওয়ামী লীগ যৌথসভা করবে বলে প্রস্তুতি সভা থেকে জানানো হয়।

প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী ও ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী, খাদ্যমন্ত্রী ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম প্রমুখ।