সৌদির উদ্দেশে ঢাকা ছেড়েছেন খালেদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খালেদা জিয়া । ফাইল ছবি
খালেদা জিয়া । ফাইল ছবি

পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আজ বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি ঢাকা ছাড়েন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আজ বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় বিএনপি চেয়ারপারসনের বড় ছেলে ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সপরিবারে এবং ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর পরিবারের সদস্যরা লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে হজ পালনের জন্য সৌদি আরবের উদ্দেশে রওনা দেবেন।